লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুন) সকালে লালমনিরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ শুভেচ্ছা বক্তব্য দিয়ে এর শুভ সূচনা করেন।
কর্মশালায় লালমনিরহাট নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহার উপস্থাপনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্যের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ কুমার সিংহ। এ-সময় নিরাপদ খাদ্য প্রসঙ্গে অন্যান্যদের মধ্যে জেলা স্যানিটারী অফিসার আজাহারুল ইসলাম, সদর উপজেলার খাদ্য পরিদর্শক আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য প্রদান করে।
কর্মশালায় লালমনিরহাটের খাদ্য সম্পর্কিত অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী,স্বেচ্ছাসেবী ও সচেতন মহলের প্রায় অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সকলকে খাদ্যের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। এসময় খাদ্য নিয়ে কাজ করা অধিদপ্তগুলোর সমন্বনয় করে আগামীতে কার্যক্রম পরিচলনা করার আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied