তাড়াশে পৌরসভার শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন পৌরসভার শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটির সাথে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও ঝরে পড়া রোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪জুন উপজেলা পরিষদ হলরুমে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও সমবায় প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক মেজবাউল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ,প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান। এছাড়াও উক্ত পৌরসভা শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটি এর সদস্য, শিক্ষক প্রতিনিধি, ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি মাল্টিমিডিয়ায় উপস্থাপনা ও সঞ্চালনা করেন ইনক্লুসিভ এডুকেশন প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার ও মিল অফিসার অরবিন্দু বর্মণ । উক্ত সভায় ক্ষমতায়ন ও অধিকার প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো: আব্বাস আলী প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নে এবং সমাজের মুলস্রোতধারায় আনতে সকলের নিকট সহযোগীতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তবে বলেন প্রতিবন্ধী শিশুদের ঝড়ে পড়া রোধে এবং শিক্ষার মূল ধারায় নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করে দেশের সম্পদে পরিণত করা যায় সে লক্ষে সবাইকে কাজ করতে হবে। পৌরসভার প্রশাসক বলেন প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নে কি ধরনের বাজেট রাখা যায় তার লিখিত আকারে পেশ করার জন্য জিইউকে অনুরোধ করেন। তিনি বলেন চাহিদা মোতাবেক পৌরসভার বাজেট থেকে প্রতিবন্ধী শিশুদের /ব্যক্তিদের উন্নয়ন করার জন্য আশ্বাস প্রদান করেন। এছাড়াও প্রতিবন্ধী শিশুদের ঝরে পড়া রোধ এবং পরবর্তীতে পৌরসভার মাসিক মিটিং এ প্রকল্পের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা ও প্রতিবন্ধী শিশুদের সুর্বণ নাগরিক কার্ড সেবাপ্রাপ্তির জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকা এবং ২টি প্রতিবন্ধী সংগঠনের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়াও উক্ত কর্মশালায় মো: মনিরুজ্জামান, জেলা সমন্বয়কারী সাইটসেভার্স এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু