ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়ন করতে চাই, কাউন্সিলর সেলিম রহমান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ৩:৫৫
 সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়ন করতে চান বলে জানিয়েছেন  গাজীপুর সিটি করপোরেশন এর ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত হ্যাটট্রিক বিজয়ী কাউন্সিলর মো.সেলিম রহমান।
 
তিনি আজ সকালে আনুষ্ঠানিক ভাবে তার অস্থায়ী কার্যালয়ে বসেন। এসময় তিনি এসব কথা বলেন। সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচছা জানাচ্ছেন। তার পরিবারের পক্ষ থেকেই ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। 
 
নবনির্বাচিত কাউন্সিলর মো.সেলিম রহমান আরো বলেন,আমার জন্য যারা দীর্ঘ একমাস পরিশ্রম করেছেন ভোট চেয়েছেন দোয়া করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। আমার যে সকল নেতাকর্মী আছে তারাও আজকে অনেক আনন্দিত যেহেতু আমরা তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছি।
 
তিনি বলেন,মানুষের প্রত্যাশা অনেক আমরাও তাদের প্রতয়াশা পূরণে আপ্রাণ চেষ্টা করে যাবে। আমরা একটা টিম হয়ে উন্নয়ন কাজ গুলো করতে চাই। আমাদের এই অঞ্চলে ৬৪ জেলার মানুষ বসবাস করে তাদের পাশে থাকতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। তারা যেন নিরাপদে শান্তিতে বসবাস ও চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করতে চাই । নির্বাচনের আগে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা চাই। 
 
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শফিকুল আমিন তপন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সঞ্জিত সরকার,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শিল্পী আক্তার,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী,পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার