খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুহিত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার(৪ জুন) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু মুহিত উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ভ্যান চালক রশীদুলের ছেলে।জানা গেছে, উপজেলার দক্ষিণ গড্ডিমারি গ্রামে বাড়ির উঠানে খেলছিল মুহিত। বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মুহিত। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনে। পুকুরের পানিতে শিশুর মুহিতের লাশ ভেসে উঠে। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা রুপালী বেগম বলেন, শিশু মুহিতকে বাড়িতে না পেয়ে তার মা ও দাদী অনেক খোঁজাখুজি শুরু করে। পরে আমি তাদের বাড়ির পিছনে গিয়ে দেখতে পাই যে পুকুরের পানিতে মুহিত ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied