বকশীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে এক অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় ব্রীজের পাশে পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়,রোববার বিকালে মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের ব্রীজের পাশে তোফাজ্জল মাষ্টারের পুকুরে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর ( ছেলে) মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে।
মেরুরচর ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতের আধারে কে বা কাহারা শিশুটিকে পুকুরে ফেলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহেল রানা জানান, ধারনা করা হচ্ছে রাতের আধাঁরে ওই হতভাগ্য নবজাতক শিশুটিকে কেউ পুকুরে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied