ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তের ভারতীয় অংশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে একজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি গরু চোরাকারবারীর সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
তিনি পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের পুত্র বলে জানা যায়। সীমান্ত সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ইউসুফ আলী সহ তার সঙ্গীরা গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব পিলার-১৩ পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে প্রবেশ করে।
ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ করে গুলি ছুড়লে সেখানেই তার মৃত্যু হয়।
এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি - বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক করে মরদেহ নিয়ে আসা হবে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিষয়টি শুনেছি। এখনো বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন কিছু জানানো হয়নাই। আমরা খোঁজ রাখছি।
বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। এছাড়া কেন গুলি করা হয়েছে তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied