পাঁচবিবি খাদ্যগুদাম পরিদর্শন করেন ডিজি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন (গ্রেড-১)। রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দর থেকে সড়ক পথে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর খাদ্য গুদাম পরিদর্শনে যাওয়ার সময় শনিবার সকাল ৯টায় তিনি পাঁচবিবি গুদাম পরিদর্শন করেন। গুদাম পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করে উপস্থিত সকল কর্মকর্তার উদ্যেসে বলেন, দেশের উন্নয়নে সততার সহিত আমাদের সবাইকে আরো কাজ করতে হবে। মহাপরিচালক গুদাম পরিদর্শনে এলে উপজেলা নিবার্হী অফিসার আরিফা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম সরকার ও গুদাম কর্মকর্তা মিজানুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় মহাপরিচালকের সঙ্গে ছিলেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, গুদাম নির্মান ও রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক। হিলি গুদাম পরিদর্শন শেষে বিকালে ডিজি মহদোয় মাননীয় খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের সঙ্গে নওগাঁর সান্তারহারে নবনির্মিত গুদাম উদ্বোধনে অংশগ্রহন করবেন। পরে বিকালেই তিনি রাজশাহী থেকে বিমান যোগে ঢাকায় ফিরবেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied