রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে পুলিশের তল্লাশি
রাজধানীর প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট-তল্লাশি জামায়াতের তিন দফা বিক্ষোভ কর্মসূচি ঘিরে সন্ত্রাসী কাণ্ড ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখসহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এসময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।
সোমবার (৫ জুন) ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।এছাড়া সাভার বাসস্ট্যান্ড, বিরুলিয়া ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সাভার মডেল থানার আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জামায়াত আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এই সমাবেশ ঘিরে যাতে তারা কোন প্রকার বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে- এ কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আমিনবাজার নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। তবে এখনও কেউ আটক হয়নি।
তিনি জানান, আমিনবাজার ছাড়াও বিরুলিয়া, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট রয়েছে। উল্লেখ্য, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের তিন দফা দাবিতে আজ (সোমবার) বিকেল ৩ টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করেছে তারা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন