গজারিয়ায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল
১ আগস্ট রবিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে দুপুর ১২ টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাউল ও মাক্স বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবূ তালেব ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন প্রধান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহবুদ্দিন আহম্মেদ , গজারিয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর ফেরদাউস আহম্মেদ, সুমন সিকদার, দেলোয়ার হোসেন মোল্লা, জালাল বেপারী সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied