ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন উদানা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ২:১৩

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই (বিদায়) বলে দিলেন লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবারই শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে যাবেন বলেই জানিয়েছেন উদানা। সেক্ষেত্রে আগামী আগস্টে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন তিনি। 

পরিবারকে সময় দিতে ও পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টুইটারে নিশ্চিত করেছেন উদানা। তিনি বলেন, ‘ক্রিকেট সব সময় আমার সবচেয়ে বড় ভালোবাসা ছিল, আছে ও থাকবে। আমি মাঠে ও মাঠের বাইরে সব সময় শতভাগ দিয়েছি, ক্রিকেটের চেতনা ও জাতীয় গৌরবকে সব সময় সম্মান করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এখন বিদায় বলার সময় হয়েছে। আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কারণ, পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য পথ তৈরি করে দেয়া।’

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া সিরিজেও খেলেছেন উদানা। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকার প্রবল সম্ভাবনাও ছিল উদানার। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন তিনি।

উদানার পুরো না কান্দে আরাচ্চিগে ইসুরু উদানা তিলকারত্ন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এর তিন বছর পর ২০১২-তে ওয়ানডে অভিষেক হয় উদানার। এখন পর্যন্ত ২১টি ওয়ানডে খেলে ১৮টি ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার। ব্যাট হাতে ওয়ানডেতে ১৭ গড়ে ২৩৭ রান এবং টি-টোয়েন্টিতে ১৮.৩ গড়ে করেছেন ২৫৬টি রান। উভয় ফর্মেটেই আছে একটি করে ফিফটি।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ