ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরের কৈখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ৫-৬-২০২৩ বিকাল ৫:০

সাতক্ষীরা শ্যামনগরের কৈখালীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এ প্রতিপাদ্য সামনে নিয়ে সোমবার (৫ জুন ) সকাল ১১টায় কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ইউএসএআইডি এর অর্থায়নে, এস ডি আর আর প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় র‍্যালী শেষে কৈখালী ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি সদস্য রাশিদুল ইসলাম, শমসের গাজী প্রমুখ। বক্তারা বলেন, দুর্যোগ কালীন সময়ে গাছ আমাদের মায়ের মতো রক্ষা করেন দুর্যোগ থেকে। প্রতিনিয়ত গাছ নিধন করার কারণে এলাকায় গাছের সংখ্যা কমছে। সেজন্য পরিবর্তিত জলবায়ুর সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে বেশি করে গাছ রোপণ করতে হবে । এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বৃন্দ, সচিব, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার