বোরখা নিয়ে মন্তব্য করা সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে বোরখা পড়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করা ও কু প্রস্তাব দেওয়ায় অভিযুক্ত আইসিটি শিক্ষক ফেরদৌস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সোমবার (৫ মে) বিকেলে সদর থানার ওই ছাত্রীর পিতা রফিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ফেরদৌস আলী দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর ওই ছাত্রীকে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলা সহ তার ক্লাস না করতে বলে। ওই ছাত্রী বোরখা পড়ে স্কুলে যাওয়ায় অম্লীল ভাষায় গালিগালাজ করা সহ তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করে। বিষয়টি পরিবারকে জানালে ওই শিক্ষককে নিষেধ করলেও তা না শুনে গত ১লা জুন টিফিন সময়ে ক্লাসে থাকাকালীন কু প্রস্তাব দেয়। মেয়েটি নাকচ করে উত্ত্যক্ত না করতে বললে তাকে নিয়ে বাজে মন্তব্য করে। পরে বোরকা নিয়েও অশ্লীল মন্তব্য করলে মেয়েটি কাদতে কাদতে বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। এ বিষয়ে তার পরিবার গর ৪ জুন স্কুলে গিয়ে ওই শিক্ষক ও প্রধান শিক্ষককে জানালে ওই শিক্ষক উলটা তাদেরকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। পরে প্রধান শিক্ষক তার মেয়েকে স্কুলে আসতে দিবেনা জানিয়ে তাদেরকে অফিস কক্ষ থেকে বের করে দেয়।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা রফিকুল ইসলাম বলেন, মেয়েকে উত্যক্ত ও ন্যায়বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি। আমি চাই সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ছাত্রীকে শিক্ষক কর্তৃক উত্যক্ত করার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied