ফুলছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়ােজনে ইউরােপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সাসটেইনড অপারচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ) প্রকল্পের সহযােগিতায় সোমবার (০৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে.আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার প্রমুখ।
কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সঙ্গ প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লক্ষ ২৮ হাজার পরিবারের মা ও শিশুদের পুষ্টি ও সুশাসন নিয়ে কাজ করছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied