ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী বলীখেলায় চ্যাম্পিয়ন জীবন বলী


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৩ রাত ৯:৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা তারুণ্যের পরিবারের আয়োজিত বলীখেলায় মাত্র ১৩ সেকেন্ডে রাঙ্গুনিয়ার সোলেমান বাদশা বলীকে পরাস্থ করে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়ার জীবন বলী।

রোববার (৪জুন) ২০২৩ইং তারিখ বিকাল ৫টায় উপজেলার সরফভাটা গোডাউন ব্রিজ সংলগ্ন খেলার মাঠে সরফভাটা তারুণ্যের পরিবারের আয়োজিত বলীখেলায় সরফভাটা তারুণ্যের পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল কমির রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আকতার হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান দানু মিয়া, ওমান বঙ্গবন্ধু কেন্দ্রিয় পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জব্বার, সদস্য মোবারক আলী, সরফভাটা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহ-সভাপতি আব্দুল সবুর রাজু, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগ নেতা নুর মোহাম্মদ বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী শাহ, ব্যবসায়ী হাজী মোহাম্মদ সোলাইমান প্রমুখ।

উল্লেখ্য, বলীখেলা এক বিশেষ ধরনের কুস্তিখেলা, এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিকে বলীখেলা নামে পরিচিত। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে ১৯০৯ সালের প্রথম চট্টগ্রামে বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন শুরু হয়।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড