ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে আগুনে পুড়ে ৪ পরিবার ঘরবাড়ি পুড়ে ছাই;২০ লক্ষাধিক টাকার ক্ষতি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ২:৭
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় একসারি চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারণা করছে আগুনের ভয়াল গ্রাসে নিঃস্ব হওয়া পরিবারের সদস্যরা।
 
সোমবার (০৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকার মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে তবে ততক্ষণে সব পুরে ছাই হয়ে যায়।
 
স্থানীয়বাসিন্দা ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রান্না ঘরের চুলায় সকালের নাস্তা তৈরির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে রক্ষিত নগদ অর্থ, বিয়ের স্বর্ণলংকার এবং আবাদি ধান, বাদাম, তামাক অন্যান্য জিনিষপত্রসহ আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানায় সব পুড়ে যাওয়া এখন তারা নিঃস্ব এবং সম্বলহীন। আগুনে ঐ পরিবারের প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে যায় বলে জানায় পরিবারের সদস্যরা।
 
কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পরিবার গুলোর মাঝে শুকনো খাবারসহ কিছু বস্ত্র দিয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটনা জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার