অবশেষে চরফ্যাসনের ইসলামী শরীয়া নিষিদ্ধ দাদীর নাতির বিবাহ বিচ্ছেদ
অবশেষে আলোচিত / সমালোচিত ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের সংঘটিত ইসলামী শরীয়া নিষিদ্ধ দাদী নাতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত ১জুন ভোলার একটি আদালতে ৭ লাখ টাকা দেনমহরে কোর্ট ম্যারেজের মাধ্যমে ওই বিবাহ করে সংসার শুরু করেন নাতি ও দাদী।
স্হানীয়রা স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিষয়টি অবহিত করলে শশিভূষণ থানা অফিসার ইনচার্জ ও হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হাওলাদার কোর্ট ম্যারেজের কাগজ দেখে তাদেরকে পরিষদে ডেকে এনে আবার বাড়িতে এক সাথে বসবাস করতে পাঠিয়ে দেন। চরফ্যাশন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক সাংবাদিক এম লোকমান হোসেন ইসলামী শরীয়া ও দেশীয় আইনের দৃষ্টিতে নিষিদ্ধ দাদী - নাতির বিবাহ নিয়ে প্রশাসন, আইনজীবী, ইসলামী ফাউন্ডেশন ভোলার বক্তব্যসহ একটি প্রতিবেদন করেন।
এদিকে শরীয়া নিষিদ্ধ বিবাহ নিয়ে সংবাদ প্রকাশের পর গতকাল ৬জুন হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার, স্হানীয় আলেম /উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দাদী নাতির অবিভাবকের উপস্থিতে বিবাহ বিচ্ছেদ করে দাদীকে ওই এলাকার ইউপি সদস্য জালাল আহমেদ ও নাতিকে তার বাপের কাছে তুলেদেন। হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার বলেন,তাদেরকে বিবাহ বিচ্ছেদের পাশাপাশি আলদা থাকতে বলেছি।
দাদী অন্য কাউকে বিবাহ করতে চাইলে আমরা তাকে সহায়তার আশ্বাস দিয়েছি। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ সাবেক মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিক এম লোকমান হোসেনকে ম্যাসেন্জারে ধন্যবাদ বার্তা দিয়ে বলেন, ধন্যবাদ আপনি জয়ী হলেন।অপরদিকে সাংবাদিক এম লোকমান হোসেন বলেন, দাদী ও নাতির বিবাহ নিয়ে টেলিভিশন, স্হানীয় ও জাতীয় প্রিন্ট পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। সবাই এটি নিয়ে টোল করেছে।
এটি যে, ইসলামি শরীয়া মোতাবেক নিষিদ্ধ কোনো নিউজে উল্লেখ করা হয়নি।বিষয়টি আমার নজরে আসলে, আমি পবিত্র কুরআন সূরায়ে নিসাসহ হাদীসের একাধিক কিতাবে থেকে দলীল দিয়ে এটি নিষিদ্ধ নিউজে উল্লেখ করার পর আলহামদুলিল্লাহ স্হানীয় জনপ্রতিনিধি ও আলেম উলামায়েগণ ওই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত দিয়েছেন।
এমএসএম / এমএসএম
মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
Link Copied