দর্শনার্থীর পদচারনায় মুখরিত পানছড়ির লোগাং সেতু
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সেতু এখন একটি বিনোদন কেন্দ্র। পড়ন্ত বিকেলে বাহারী ছাতা টাঙিয়ে সাজানো হয় ছোট ছোট দোকান। সেখানেই মিলে নানান স্বাদের খাবার। যার মাঝে রয়েছে মজাদার পাঁচন, বিরিয়ানি, ফুচকা, চটপটি, ডিম সিদ্ধ, পাহাড়ী পিঠা, ঝাল চানাচুরসহ নানান মৌসুমী ফল।
তাছাড়া রয়েছে আম, চালতা, বড়ই ও তেঁতুলের আচার। তাই দুর-দুরান্তের দর্শনার্থীর পদচারনায় লোগাং সেতু মুখরিত থাকে পড়ন্ত বিকেলে
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বড় কলক এলাকার পিংকু চাকমার হাত ধরেই এই বিনোদন কেন্দ্রের সুত্রপাত। মজাদার খাবার সাথে সাউন্ড বক্সে গানের সুরে সুরে দোকানটি দু’তিন দিনেই লাভ করে নেয় ব্যাপক পরিচিতি। এর পরেই স্থানীয় লেন্ডিয়া পাড়ার সুজাতা, মাচ্ছ্যাছড়ার ডেন্টি চাকমাসহ অনেকেই সেতুতে ছুটে আসে ভ্রাম্যমান দোকান নিয়ে। বর্তমানে বিকেল হলেই সেতু এলাকা যেন দর্শনার্থীর মিলনমেলা।
এ সময় কথা হয় মোবারক, আরিফ, হাসান ও মামুনের সাথে। তারা জানান, লোগাং সেতুটি অনেক সুন্দর। পাশাপাশি যুক্ত হয়েছে ছোট ছোট ভ্রাম্যমান দোকান। বিকেলে মুক্ত মনে লোগাং সেতুতে দক্ষিণের মৃদু হাওয়ায় মন জুড়িয়ে যায়। তাই বন্ধুরা মিলে ঘুরতে আসা। তবে চলার পথে অনেকে গাড়ি থামিয়েও সৌন্দর্য উপভোগ করে।
জানা যায়, পানছড়ি উপজেলার লোগাং সেতুটি তিন পার্বত্য জেলার সবচেয়ে দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য ১৪৩.০৫ মিটার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৯ নভেম্বর ভার্চুয়ালি সংযুক্তি থেকে দৃষ্টিনন্দন সেতুর শুভ উদ্বোধন করেন। যার সৌন্দর্য উপভোগে বিকেল হলেই ছুটে আসা দর্শনার্থীর পদচারনার মুখরিত থাকে পুরো এলাকা।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল