ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৫:৫

জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রদল নেতা তানভীর নিয়াজের উপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ভাংচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত নেতার মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত ছাত্রদল নেতা তানভীর নিয়াজ আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচীব এবং আক্কেলপুর পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মৃত ফরহাদ এম কামালের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি আক্কেলপুর ব্রাক ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। 
আহত, প্রত্যক্ষদর্শী,পারিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের নূর নগর গ্রামে তিনি সন্ত্রাসী হামলার স্বীকার হন। এসময় তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। পাশাপাশি তার মোটরসাইকেল ভাংচুর ও নগদ ৩ লক্ষ  ৭৫ হাজার টাকা ছিনতায় করা হয়। আশেপাশে থাকা কয়েকজন তার সহায়তায় এগিয়ে এলে তারাও হামলার স্বীকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এঘটনায় আহতের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আহত ছাত্রদল নেতা তানভীর নিয়াজ বলেন,‘ আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয় ও আমার টাকা ছিনতায় হয়। আমার উপর আতর্কিত হামলা হওয়ায় তাদের কাউকে চিনতে পারিনি। এঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে’।   
আহতের মা নিহার সুলতানা (উপজেলা মহিলা দলের সভাপতি) জানায়,‘আমার ছেলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই ও  দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সুবিচারের জোর দাবী জানাই’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘ এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের নিজ দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ