ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৬:১২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
 
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে সামনে রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি ও সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অতিথি ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য ও সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
 
এসময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, এসএ টিভির জেলা প্রতিনিধি হাসান ফয়জী, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি হৃদয় মাহমুদ রানা, মাইটিভির সাটুরিয়া প্রতিনিধি কাওছার আহমেদ, দৈনিক জনকন্ঠের সাটুরিয়া উপজেলা সংবাদদাতা মাহবুবুর রহমান রানা, দৈনিক মানব জমিনের সাটুরিয়া প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক স্বাধীন বাংলার সাটুরিয়া প্রতিনিধি আল মামুন, আজকালের খবরের সাটুরিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, বাংলাদেশ সমাচারের সাটুরিয়া প্রতিনিধি হুমায়ুন কবির ও সাংবাদিক ইউনুস আলীসহ অনান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার