ভাকুর্তা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনে আন্তজার্তিক সেমিনার
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপরে আন্তর্জাতিক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ ই জুন) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এসময় দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রায় পঞ্চাশ জন জন্ম মৃত্যু নিবন্ধক কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশের পক্ষ থেকে সেমিনারের নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ শের আলী। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে সেমিনারে এসময় রেজিষ্টার জেনারেল রাশেদুল হাসান,প্রাক্তন সচিব ও কনসালটেন্ট শেখ মুজিবুর রহমান,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েদুল হুদা পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) আবদুল্লা বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আটটি দেশের প্রতিনিধিদের সবাইকে ভাকুর্তার ঐহিত্যবাহী বিভিন্ন রকমের গহনা উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে আটটি দেশের প্রতিনিধিরা ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন। পরে তারা ভাকুর্তা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের নরমাল ডেলিভারি কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য ভাকুর্তা ইউনিয়নে শিশু জন্মের পরেই ও মানুষ মৃত্যুর সাথে সাথে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হচ্ছে নিয়মিত। প্রতিনিধি দলটি এসময় ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধনের উদ্ত্বনী কার্যাক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’