গোয়াইনঘাটে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে যুবকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে বালু চাপা পড়ে নূর মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকার সারী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (১৯) উপজেলার বাউরভাগ হাওর এলাকার সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নূর মোহাম্মদ মঙ্গলবার সকালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের করতে নদীতে যায়। কাজ করার একপর্যায়ে পাইপে জ্যাম লেগে গেলে নদী থেকে বালু উঠানোর জন্য পানিতে ডুব দিয়ে মেশিনের পাইপ বাঁধতে গেলে, তখন ওপর থেকে বালু ধ্বসে চাপা পড়ে যায় নূর মোহাম্মদ।
সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বালু চাপায় যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ড্রেজার মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
Link Copied