ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ১২:০

সম্প্রতি রেলবিভাগে সংযুক্ত নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সহ রুপসা/সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৮টায় মানব বন্ধনে পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষার্থী সমিতি, উপজেলাবাসী সহ বিভিন্ন ব্যানারে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে অংশ গ্রহন করেন। একই সঙ্গে পাঁচবিবি স্টেশনটি মডেল স্টেশনে রুপান্তর করণ ও অনলাইনে টিকিট বিক্রয় সিস্টেম চালুর দাবী করা হয়।

সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধনে এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক সহযোগি অধ্যাপক মোঃ আজাদ আলী, জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বণিক সমিতির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সড়াইল কলেজের প্রভাষক মোঃ শাহ্জাহান আলী, স্কুল শিক্ষক আব্দুল হাই, ফরহাদ হোসেন জুয়েল, কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ, শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান সহ অনেকেই।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার