কুতুবদিয়ায় লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
কক্সবাজারের কুতুবদিয়ায় লাফিয়ে বাড়ছে করেনা আক্রান্তের সংখ্যা। হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটিক্লিনিক ও ডাক্তারেরর চম্বারগুলোতে বেড়েছে জ্বরসহ সর্দি-কাশির রোগী। উপসর্গ নিয়ে ঘুরছে রোগীরা। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। নেই কোন সচেতনতা।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার ১ আগস্ট ২৩ রোগীর নমুনা এন্টিজেন পরীক্ষায় ২ জন, ৩১ জুলাই শনিবার ২৩ জনের করোনা এন্টিজেন পরীক্ষায় ৬ জনের এবং বৃহস্পতিবার ২৯ জুলাই ১৪ জনের এন্টিজেন পরীক্ষায় ৯ জন পজিটিভ আসার পর বাকি ৫টি নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। সেখানে আরটিপিসিআর টেস্টে ৫ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ হলে বৃহস্পতিবার একদিনে ১৪ জনের করোনা টেস্টে আক্রান্তের সংখ্যা হয় ১২ জন।
এভাবেই দ্বীপে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। করোনা উপসর্গ নিয়ে রাস্তা ঘাটে রোগীদের অবাধ বিচরণ জনমনে নেতিবাচক প্রভাব ফেলছে। করোনাক্রান্ত বেশিরভাগ রোগী ভালো হয়ে যাচ্ছে ঘরোয়া চিকিৎসায়। ফলে সাধারণ মানুষের মধ্যে করোনা আক্রান্ত হওয়া না হওয়া কোন চাপ নেই। বরং দেখা গেছে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গিয়েও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন রোগীরা।
সূত্রমতে, রবিবার পর্যন্ত দ্বীপে পজিটিভ রোগী দাঁড়িয়েছে ১৮০ জনে। সুস্থ হয়েছেন ১২৭ জন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানুষ সচেতন হচ্ছে না। উপসর্গ নিয়ে যত্রতত্র নির্বিকার ঘুরছে। স্বাস্থ্যবিধি না মানলে, সচেতন না হলে করোনা আক্রান্তের হার আরও বাড়বে। তিনি সকল স্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied