কুবির ফার্মেসী বিভাগে গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে 'রিসার্চ এন্ড ক্যারিয়ার অপরচুনিটি ফর ফার্মা গ্রাজুয়েট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন (বুধবার) বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফার্মেসী বিভাগের ছাত্র উপদেষ্টা হালিমা আক্তারের সঞ্চালনায় বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।
সেমিনারটিতে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইসিএম'র ডাইরেক্টর জেনারেল ড. মালা খান ও সাইনোভিয়া ফার্মা পিএলসি এর এজিএম (মার্কেটিং) মোহাম্মদ সুমন মুহসিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, 'থিউরি এবং প্র্যাক্টিস দুইটা একসাথে চলে। ফার্মেসি বিভাগ হিসেবে থিউরির পর প্র্যাক্টিস বেশি ইফেক্টিভ। তাই থিউরি আর প্র্যাক্টিসের যে কম্বিনেশন তা বুঝতে হবে।'
এছাড়াও সেমিনারে উপস্থিত ব্যক্তরা গবেষণার গুরুত্ব ও ভবিষ্যতে ফার্মা মার্কেট দ্রুত বিস্তৃতি ও নানান সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied