ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে ওই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটিতে মোহাম্মদ আল আমিনকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সহ-সভাপতি ২৪ জন এবং ৯ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও নওশেল আহমেদ অনিকে আহ্বায়ক করে তিন মাস মেয়াদি মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে সাতজন ও সদস্য হিসেবে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, তানভীর জুবায়ের ইসলাম তারিন, মো. শরিফুল ইসলাম, অমিত মিশ্র ও মো. কামরুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে বলে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটির প্যাডে উল্লেখ করা হয়েছে। যদিও তারিন জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
এর আগে, গত ২৮ মার্চ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়ে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগের কমিটি বিলুপ্তির পাঁচ মাস পর ঘোষণা করা হল এ কমিটি।
অন্যদিকে, ২০১৮ সালের ৬ অক্টোবর মহানগরের মর্যাদা দিয়ে বিলুপ্ত করা হয় ময়মনসিংহ শহর ছাত্রলীগের কমিটি। দুই বছর নয় মাসেরও বেশি সময় পর অবশেষে প্রথম আহ্বায়ক কমিটি পেল মহানগর ছাত্রলীগ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied