ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক খবরে হতাশ ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ৩:৩৬

বিশ্ব ক্রিকেটে বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তবে সেটি একদিনের ফরম্যাটে। টেস্ট আর টি-টোয়েন্টিতে হতশ্রী অবস্থা কাটিয়ে উঠতে পারছে না টাইগাররা। বিশেষ করে কুড়ি ওভারের ফরম্যাটটি এখনো আয়ত্তে আনতে পারেনি লাল-সবুজের দলটি। এ নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে জোর আলোচনা হয়। যা একেবারেই পছন্দ নয় রাসেল ডোমিঙ্গোর।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিদের বিপক্ষে এই ফরম্যাটে এখনো দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বিশ্বকাপের মঞ্চে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে চারটিতেই হার সাকিব আল হাসানদের। এবার দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে নেতিবাচক খবরের জন্য নিজেকে সংযত রাখতে পারলেন না বাংলাদেশ দলের হেড কোচ।

আজ (রোববার) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে রাসেল বলেন, ‘প্রতিনিয়ত বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক খবর পড়াটা সত্যি হতাশাজনক। কেন আপনারা বলেন বাংলাদেশকে টি-টোয়েন্টিতে ভালো দল না? আমি মনে করি আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির জায়গা আছে বটে, তবে আমাদের টি-টোয়েন্টি দলটা বেশ ভালো।’

সঙ্গে যোগ করেন বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচ, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো আমাদের পেশি শক্তি সমৃদ্ধ ক্রিকেটার হয়তো খুব বেশি নেই, কিন্তু স্কিলের দিক থেকে ভালো কিছু খেলোয়াড় আছে। মিডিয়ায় নিয়মিত দল নিয়ে নেতিবাচক খবর হতাশার। আমি একমত না যে আমরা টি-টোয়েন্টিতে বাজে দল।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পরিসংখ্যান একেবারেই সুখকর নয়। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা দলটি এই ফরম্যাটে এখন পর্যন্ত খেলেছে ১০২টি ম্যাচ। যেখানে ৬৬টি হারের বিপরীতে জয় আছে মাত্র ৩৪টি। এমন কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের বাচাই পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। যেখানে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড। যেটি একেবারেই সুখকর নয় এদেশের ক্রিকেটের জন্য। 

এর বিপরীতেও ব্যাখ্যা দাঁড় করালেন রাসেল, ‘আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে, তাদের উন্নতির জায়গা আছে এটা ঠিক। দলকে ইতিবাচকভাবে সমর্থন দিলে তারা নিজেদের মেলে ধরতে পারবে। আমাদের উন্নতির জায়গা আছে, অবশ্যই। কিন্তু আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনা। নিউজিল্যান্ডে খুব বাজে হয়েছে, তবে জিম্বাবুয়েতে ছেলেরা ভালো করেছে। আমি আশা করবো ইতিবাচক কিছুই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জন্য কাজে দিবে।’

এমএসএম / এমএসএম

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ