ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভুল প্রতিবেদন দাখিলের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২৩ রাত ১০:৫২

আদালতে ভুল প্রতিবেদন দাখিলের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের হয়েছে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে। জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়ন ভূমি অফিসের এই কর্মকর্তার নাম আব্দুল জলিল। সম্প্রতি ৫ মে জেলা প্রশাসক জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তা জানা যায়। যার স্মারক নম্বর ৩১.৫৫.৭৭০০.০১৭.২৭.০১৩.২৩-৫৮০।

সূত্র জানায়, গত বছর সোনাহার আকন্দপাড়ার নজর আলীর ছেলে আব্দুর রশিদ মালিকানা সংক্রান্ত জটিলতা নিরসন ও জমি দখলে পেতে সদর ইউনিয়নের বগড়ডাঙ্গা এলাকার সুরমান আলী গং এর বিরুদ্ধে ২৫ অক্টোবর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় আবেদনের প্রেক্ষিতে আদালত দাবিকৃত এলাকার প্রকৃত অবস্থান ও ভোগ দখলের সার্বিক তথ্য জানাতে সরেজমিন তদন্তের নির্দেশ দেন সুন্দরদীঘি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিলকে।

আদালতের নির্দেশের প্রেক্ষিতে ওই কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে বাদী পক্ষের নিকট অনৈতিক সুবিধা গ্রহণ করে দাবিকৃত জায়গাটি আব্দুর রশিদের ভোগ দখলে আছে বলে আদালতে প্রতিবেদন জমা দেন। ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও আদালতের আদেশের প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর আব্দুর রশিদ গং দুইটি ট্রাক্টর দিয়ে ওই জায়গার ফসলের খেতে চাষ দেয়। যদিও আদালত খেতে চাষের বিষয়ে কোন আদেশ দেননি। ২৪ নভেম্বর ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে আব্দুর রশিদকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়।

পরে ৪ ডিসেম্বর ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের বিষয়টি উল্লেখ করে আব্দুল জলিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার সরেজমিন তদন্ত করে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিলের পূর্বের প্রতিবেদনটিকে মিথ্যা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।

এরই প্রেক্ষিতে সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি মোতাবেক আব্দুল জলিলকে 'অসদাচরণ' এর অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০৪/২০২৩ (রাজস্ব)।

এইদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিভাগীয় মামলার শাস্তি থেকে রেহাই পেতে আব্দুল জলিল স্বেচ্ছায় অবসরে যাওয়ার পাঁয়তারা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস সত্যতা নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী যেটা বৈধ সেটাই হবে। এই ব্যাপারে পুরো দায়িত্ব জেলা প্রশাসক স্যারের।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার