ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ; তিন মাসের অন্তসত্তা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৬-২০২৩ রাত ১১:১৭
লালমনিরহাটের আদিতমারীতে চকলেটের লোভ দেখিয়ে আলেয়া বেগম (ছদ্মনাম) (৩০) নামে এক প্রতিবন্ধী নারীকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বুধবার (৭ জুন) দুপুরে বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগ সূত্রে জানা যায়,  আলেয়া বেগম (ছদ্মনাম) (৩০) জন্মের পর থেকেই মানষিক প্রতিবন্ধী। প্রতিবেশী হওয়ার সুবাধে আব্দুস সালাম মিনুর ছেলে আসামী রবিউল ইসলাম (৩০) তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো।
গত ২২ মার্চ বিকেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মহিষখোচা ইউনিয়নের  ইসলামাবাদ জামে মসজিদের পিছনে বুলু মিয়ার ফাকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে এ বিষয়ে কাউকে বলতেও নিষেধ করে।
পরবর্তী বিভিন্ন যায়গায় কৌশলে খাবারের লোভ দেখিয়ে আরও ৪/৫ দিন ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে হুমকি দেয়। 
গত বেশ কিছুদিন থেকে তার চালচলনে পরিবর্তন দেখলে তার মা ও প্রতিবেশী মহিলারা তাকে জিজ্ঞেদ করলে এক পর্যায়ে ভুক্তভোগী নারী তাকে ধর্ষণের বিষয়টি জানায়।
 
এ বিষয়ে ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বলেন, আমরা গরীব মানুষ। প্রতিবন্ধী মেয়ে হওয়ার তার বিয়েও দিতে পারিনাই। কোনরকমে খেয়ে পরে জীবন চালাই। আমার মেয়ের এত বড় সর্বনাশকারীর শাস্তি চাই।
 
ভুক্তভোগীর ভাই শহিদার রহমান বলেন, আমার বোন এলাকায় সবাই পাগলি হিসেবেই জানে। সে কিছুই বুঝেনা। তার এই সুযোগ নিয়ে অন্যায় করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।
 
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তার মা মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল ডাক্তারি পরীক্ষা করে বিজ্ঞ আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার