ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে আলোচনা সভা,সংবাদ সম্মেলন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৭-৬-২০২৩ রাত ১১:১৯
১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা দাবী আন্দোলন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ আওয়ামী  লীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোনারগাঁ রয়েল রির্সোট অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ সদস্য  ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত ।
ঐতিহাসিক ছয় দফা আন্দোলন নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দীর্ঘ ২৫ বছর পর গত (৩ সেপ্টেম্বর ২০২২) সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সার কে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)। সে উপলক্ষে থানা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে  অপপ্রচার চালাচ্ছে যা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমাদের প্রস্তাবিত পূর্নাঙ্গ কমিটির তালিকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)'র কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে সাংগঠনি নিয়ম অনুযায়ী  প্রস্তাবিত কমিটি পূর্নাঙ্গ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান