প্রয়োজন পড়লে ওপেন করবেন সাকিব-মিঠুন
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ওপেনার ছিলেন সব মিলিয়ে চারজন। তামিম ইকবাল ছিটকে যান ইনজুরির কারণে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে লিটন দাসের খেলা হচ্ছে না পারিবারিক কারণে। বাকি থাকল সৌম্য সরকার আর নাঈম শেখ। সৌম্যকে নিয়েও আছে শঙ্কা। শেষপর্যন্ত তাকে পাওয়া না গেলে অজিদের বিপক্ষে ওপেন করবেন কে?
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তৈরি আছে বিকল্প। প্রয়োজনে সাকিব আল হাসানকে দিয়ে ইনিংস শুরু করানোর ভাবনা টাইগারদের। বিকল্প ভাবনায় রাখা হয়েছে মোহাম্মদ মিঠুনকেও।
আজ (রোববার) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডমিঙ্গো বলেন, ‘আমরা এটা (ওপেনার) নিয়ে দীর্ঘ সময় ভেবেছি। সাকিব ওপেনিং স্পটের ভাবনায় আছে। মিঠুন দলে ফিরেছে। জানি সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই ফরম্যাটে সে ওপেনারের কাজও করতে পারবে। কোনো ওপেনার ইনজুরিতে পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে। এখন পর্যন্ত কোনো ওপেনার ইনজুরিতে পড়েনি। তবে কিছু হলে আমাদের কভার করার উপায় আছে।’
সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েন। গোড়ালির চোটে এই সফরের শেষ ২ টি-টোয়েন্টি খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে ফিট নন। তবে অস্ট্রেলিয়া সিরিজে সবাইকে পাওয়া যাবে বলে জানালেন ডমিঙ্গো।
টাইগারদের প্রোটিয়া কোচ জানালেন, ‘দলে বড় কোনো চোটের শঙ্কা নেই। সৌম্য সরকার চোট থেকে ফিরছে যেটা জিম্বাবুয়েতে হয়েছিল। আমি আশাবাদী সে এর মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।’
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো