বিএমএসএস'র লোহাগড়া উপজেলা সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
বিএমএসএস'র লোহাগড়া উপজেলা সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন বুধবার বিকাল ৫ টায় নড়াইলের লোহাগড়া লক্ষ্মিপাশা মহাজনস্থ আল্লার দান ক্লিনিকের নিচতলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর উদ্যোগে উক্ত সম্মেলনে কমিটি ঘোষণা ও লোহাগড়ার ইতিহাসে সর্ববৃহৎ সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক জহুরুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। শুভ উদ্বোধন করেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো: সুমন সরদার।সম্মানিত অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম টলার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-দপ্তর সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, উপ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সম্পাদক রহিমা খানম সুমি, মাহমুদুল হাসান নিপুন, হাদিউজ্জামান মল্লিক, মুন্সী আব্দুল মাজেদ প্রমূখ।
উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মো: রাসেল হুসাইন, মাসুদ পারভেজ শামীম, জাফর শিকদার, সাংবাদিক আবুল কাশেম, ইকবাল খান, রাসেল মোল্লা জিল্লুর রহমান, মো: হারুন, ওয়াজেদ আলী, মো: জীবন, সাংবাদিক রাসেল মোল্লা, মো: জাকারিয়া, আরিফা ইসলাম মৌসুমী সহ যশোর, খুলনা, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইলের ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
লোহাগড়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন - গোলাম কিবরিয়া, জহুরুল হক মিলু, কাজী খসরুজ্জামান লিটন, মো: মনিরুজ্জামান মান্নু, শেখ শাহ আলম, মো: ইমরান হোসেন, মো: পিকুল আলম, এস এম মিলন, মো: মাহাফুজুর রহমান, মো: নিশান শিকদার, মো: হাবিবুর রহমান, মো: খালিদুর রহমান, মো: ইকবাল হোসেন ভূঁইয়া, মো: সাব্বির জমাদ্দার, মো: বাদশা সাদ্দাম জনি, রহমাতুল্লাহ শিশির, জাহিদুল ইসলাম, মো: কামাল হোসেন, মোসা: সুমাইয়া মিতু প্রমূখ।
অনুষ্ঠানে "সাংবাদিকদের নিরাপত্তা ও আমাদের করণীয় " শীর্ষক আলোচনা শেষে "লোহাগড়া উপজেলা কমিটি" ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। জাতীয় দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি জহুরুল হক মিলুকে সভাপতি ও সকালের সময় পত্রিকার মো: পিকুল আলমকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা পরিষদ সহ ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
লোহাগড়ার ইতিহাসে এটাই ছিলো প্রথম সর্ববৃহৎ সাংবাদিকদের মিলনমেলা। সাংবাদিকরা আপন ভাইয়ের মতো করে একে-অপরকে ভালোবাসার বন্ধনে বুকে জড়িয়ে নেন। সকলের একটি কথা ছিলো-বিপদের মুহুর্তে আমরা এক ও অপ্রতিরোধ্য। সততার সাথে এগিয়ে গেলে সকল বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকবেন বলেও জানান নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির পক্ষ থেকে সবশেষে আনন্দঘন পরিবেশে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং সবাইকে সন্ধ্যার নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাভাবে সম্পন্ন হওয়ার আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহযোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান