আনোয়ারা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ এক শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার (৭ জুন) মধ্যরাতে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও দেয়াং পাহাড় এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ আলী (৪৯) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের মৃত জালাল আহম্মদের পুত্র।
মামলা ও এলাকা সুত্রে জানা যায়,মোহাম্মদ আলী একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে এসে ডাকাতি,দস্যুতা ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠে। হাজীগাঁও পাহাড় এলাকায় তার আস্তানাসহ একটি ডাকাত দলও একসময় ছিল।এ ছাড়া তার একটি অস্ত্রের ভান্ডারও রয়েছে।
আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied