ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৪:৭

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে  আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজ সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন আসেন  রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নবনির্মিত শফিপুর পোড়াভিটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বীর নিবাস হস্তান্তর, নবনির্মিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় রাঙামাটি জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন কল্যাণে নিরলস ভাবে কাজ করছে । তারে অংশ হিসেবে এলাকায় ভূমিহীনদের বাসস্থান নির্মান সহ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ক্লিনিক নির্মান করে দিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। পরে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের  ঘরের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তা গণ সাংবাদিকগণরা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নির্মাণ কাজের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার