ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাটে ভয়ঙ্কর মামলাবাজ মুছা" আতঙ্কে এলাকাবাসী


গোয়াইনঘাট প্রতিনিধি photo গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৪:৩০
গোয়াইনঘাটে মামলাবাজ নামে খ্যাত হাফেজ মুছা মিয়া'র কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তার মিথ্যা মামলা থেকে রেহাই পায়নি তার আপন ভাই, চাচা সহ নিজের আত্মীয় স্বজনও। ঘটনাটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খন্ড (উপর লংপুর) এলাকায়। 
 
জানা যায়, উপর লংপুর গ্রামের মৃত নিসার আলীর ছেলে মামলাবাজ হাফেজ মুছা মিয়া তার বসত বাড়ির আসে পাশের আত্মীয়, প্রতিবেশীর নামে থানায়, কোর্টে প্রায় এক ডজন মামলা ও অভিযোগ দিয়ে দীর্ঘদিন থেকে হয়রানি করে আসছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি যে কারও বিরুদ্ধে মামলা টুকে দেন। সার্বক্ষণিক তার মামলার আতঙ্কে থাকেন এলাকাবাসী। 
 
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে মুছা মিয়ার করা ১২টি মামলা চলমান রয়েছে, তন্মধ্যে সি-আর নং ৯৪ এই মামলায় আসামী রয়েছেন মাতাব উদ্দিন, আল আমীন সহ মোট ৫ জন। সি-আর ১৭ নং মামলায় আসামী রয়েছেন উসমান আলী সহ ৯জন। মামলা নং ১০৩ এ রয়েছেন আবারও মাতাব উদ্দিন সহ ৫জন আসামী। মামলা নং ২৭৩ এ তার আপন ছোটভাই হারুনুর রশীদ, আল আমীন সহ মোট ৭ জন আসামী রয়েছেন। মামলা নং ১৩ এ সমর আলী সহ ৫জন আসামী রয়েছেন। মামলা নং ৪০ এ আরো অজ্ঞাতনামা কয়েকজন আসামী রয়েছেন। মামলা নং ১৩৭ এ তার আপন চাচা সমর আলী সহ মোট ৫ জন আসামী রয়েছেন। মামলা নং ১ এ জমির উদ্দিন সহ আরো ৯জন আসামি রয়েছেন। মামলা নং ৯৯ (সি-আর) তার চাচা সমর আলী সহ আরো ৫ জন আসামী রয়েছেন।  মামলা নং ৩১৬ এ উসমান আলী সহ আরো ৭ জন আসামী রয়েছেন। মামলা নং ১ এ জমির উদ্দিন সহ মোট ৯ জন আসামী রয়েছেন।  এই প্রত্যেকটা মামলার বাদী হলেন মুছা মিয়া। এছাড়া হাফিজ মুছার মেয়ে হুসনা আক্তার রুমি কে বাদী করে আরো একটি মামলা দায়ের করেন ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর (ডেমি) গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে মাহবুব আলীর বিরুদ্ধে। মামলা নং সি-আর ১১৭। এবিষয়ে মাহবুব আলী জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। 
 
অন্যান্য ভুক্তভোগীরা জানান, এই মুছা বিভিন্ন সময় মানুষদের  হুমকি ধমকি সহ নানা ভয়ভীতি দিয়ে আসছে। সে দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসী ও আত্মীয় স্বজনদের হয়রানি করে আসছে। আমরা এলাকাবাসী মুছার মিথ্যা মামলা থেকে রেহাই পেতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক মুছার এক প্রতিবেশী বলেন, এই মুছা যাকে তাকে যখন তখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমন কি স্থানীয় থানায় মামলা না নিলে কোর্টে মামলা দিয়ে আসে। সে এলাকায় মামলাবাজ মুছা নামে খ্যাত। মুছার এক আত্মীয় জানান, মামলাবাজ মুছার মামলার আতঙ্কে এলাকার সাধারণ মানুষ ভীতিগ্রস্ত, কথায় কথায় মামলার ভয় দেখায়। মামলাবাজ হাফিজ মুছার মামলার কবল থেকে বাঁচতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। এবিষয়ে জানার জন্য হাফিজ মুছা মিয়ার সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, সে জন্য তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে

সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার‎

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা

টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত