ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশী হজযাত্রীদের প্রশংসা করলেন সৌদি হজ উপমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৪:৩১
সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত বাংলাদেশী হজযাত্রীদের প্রশংসা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজব্রত পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা রাজকীয় সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলে ও তিনি মন্তব্য করেন। 
 
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গতকাল হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী এর সাথে মক্কাতে তাঁর অফিসে সাক্ষাৎ করে এ বছর হজ এর সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বছর বাংলাদেশ থেকে সব হাজী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সুসম্পন্ন করায় তাঁদের হজ যাত্রা সহজ হয়েছে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। 
 
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে আগত হাজীদের পরিবহনের জন্য বিমানের আরো ১০টি ফ্লাইটের অনুমতি চাইলে উপমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। উপমন্ত্রী ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার জন্য সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।
 
তিনি আরো বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশ সমূহের হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দূর্ভোগ লাঘব করা সম্ভবপর হবে। তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তা সুবিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে মর্মে জানান। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২২ হাজারের অধিক মানুষ পবিত্র হজব্রত পালন করবেন।  
 
পরে রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার হাজীদের সেবা দানকারী প্রতিষ্ঠান ‘আল বাইত গেষ্টস’এর ভাইস প্রেসিডেন্ট উসামা দানেশ এর সাথে মক্কাস্থ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে মিনা, আরাফার ময়দান ও মুজদালিফাতে বাংলাদেশী হাজীদের জন্য গৃহীত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও কাজের অগ্রগতির খোঁজখবর নেন। অগ্রগতি পর্যালোচনা করে রাষ্ট্রদূত আল বাইত গেষ্টস এর কাজে সন্তোষ প্রকাশ করেন। 
 
এ সকল বৈঠকে রাষ্ট্রদূতের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার