ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৫:৪৩
কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত হয়ে এ ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে ম্যাংগো ট্রেনটি উদ্বোধনের পর ট্রেনটি চলে যাবে জেলার রোহনপুর স্টেশনে। সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকেল চারটায় ট্রেনটি যাত্রা শুরু করবে রাজধানীর উদ্দেশ্যে। পথিমধ্যে ১৪ টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার তেজগাঁওতে পৌঁছাবে রাত ১ টা ১৫ মিনিটে ।
 
উদ্বোধন হাওয়া ম্যাংগো ট্রেনে এবার সাতটি স্থানে আম পরিবহন করতে পারবেন সংশ্লিষ্টরা।এসব স্থানে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহনে খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা । এবং রাজশাহী থেকে খরচ হবে ১ টাকা ১৭ পয়সা।
 
রেলওয়ের সূত্র মতে ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ঐবছরের ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঐ বছর রেলওয়ের আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। ২০২১ সালের ২৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ম্যাংগো ট্রেনে আম পরিবহন করা হয় দ্বিতীয় বারের মতো চলা এই ট্রেন থেকে রেলের আয় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা ‌। তৃতীয় বারের মতো ২০২২ সালের ১৩ জুন ম্যাংগো ট্রেন চালু হয়।আমের ভরা মৌসুমে তখন ট্রেনটি মাত্র ১১ দিন চলে। তখন রেলওয়ের আয় হয় ৩ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা।
 
রেলের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ল্যাংড়া আম পরিবহনের মধ্য দিয়ে ম্যাংগো ট্রেন চালু করা হবে। ট্রেনটি চালু হলে আম ব্যবসায়ীরা কম খরচে ঢাকায় আম পরিবহন করে লাভবান হবেন।
 
জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান,আলহাজ্ব রুহুল আমিন,পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাহা সুফি নূর মোহাম্মদ, পশ্চিম অঞ্চল রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,  কর্মাশিয়াল ম্যানেজার সুজিত কুমার সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলঃ রুহুল আমিন, ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সাধারণ মানুষের চলাচলের জন্য করোনা কালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালুর দাবি জানান

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত