বাঁশখালীতে বসতঘর ভাংচুর লুটপাট জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের বাঁশখালীতে টুটন চক্রবর্তী ও অশোক চৌধুরীর নেতৃত্বে এক হিন্দু পরিবারের বসতঘর ভাংচুর করে মালামাল লুট ও জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।ঘটনাটি উত্তর জলদীর ৬ নং ওয়ার্ডের রুহুল্লা পাড়া এলাকায় ঘটেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার প্রধান সড়কস্থ জলদি গ্রীনচিলি রেস্টুরেন্ট হল রুমে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মালতী রানী সুশীল ও তাঁর পরিবারের সদস্যরা বলেন,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র গত ২/৩ মাস পূর্বে আমাদের বসতঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে।ওইসময় টিনের চাউনিযুক্ত বসতঘরটি মাটির সাথে মিশিয়ে দেয় এবং সেমি পাকা ভাড়াঘরে তালা লাগিয়ে দিয়েছিল তারা।এখন ঘরের ভিতরের পাকা দেয়াল ভেঙ্গে রাতের আঁধারে ইট গুলো নিয়ে গেছে এবং গভীর রাতে মাটি ভরাট করে দখল করে নিচ্ছে।
এসময় মালতী রানী সুশীল আরো বলেন,
বিগত ২০০৭ সালের ৪১৭৪ নং সাব রেজিস্ট্রীকৃত দলিল মূলে বি এস ১৭২৫ নং খতিয়ানের বি.এস ৮৭১৭, ৮৭১৯,৮৭২৭ নং দাগাদির আন্দর আপোষ চিহ্নিত মতে বি এস ৮৭১৭ এবং ৮৭১৯ নং দাগাদির আদলে সৃজিত ৪০৪৮ নং খতিয়ানভূক্ত ১৩ গণ্ডা, ১ কড়া, ১ক্রান্তি জায়গায় দখলে থাকিয়া বহু অর্থ ব্যয়ে মাটি ভরাটপূর্বক বসতঘর,ভাড়াঘর নির্মাণ করে,পুকুরে মাছ চাষ ও ফলজ,বনজি বিভিন্ন জাতের গাছ রোপন করাসহ দীর্ঘ প্রায় দেড়যুগের অধিক সময়কাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে ছিলাম।

এরই মধ্যে চেচুরিয়া কে.বি বাজার এলাকার ননী গোপাল চক্রবর্তীর পুত্র টুটন চক্রবর্তী,দক্ষিণ জলদির মৃত চিন্তাহরণ চৌধুরীর পুত্র অশোক চৌং প্রঃ অশোক মুন্সির নেতৃত্বে ওই এলাকার মৃত্যু আব্দুস সালামের পুত্র আব্দুল জলিল, নজির আহমদের পুত্র সব্বির আহমদ, শাহ আলমের পুত্র মোঃ জসিম উদ্দিনসহ একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন হঠাৎ করে দা,লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে টিনের চাউনি ও বেড়াযুক্ত আমার একটি বসতঘর ভাংচুর করে সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় এমনকি পুকুরের মাছ পর্যন্ত সন্ত্রাসীরা লুটে নিয়ে গেছে।এসময় ওই সন্ত্রাসীরা আমাদের সেমি পাকা ও টিনের চাউনিযুক্ত ৫টি ভাড়াঘর থেকে ভাড়াটিয়াদের বের করে দিয়ে ওই ঘর গুলোতে তালা লাগিয়ে দিয়েছে।
এরই মধ্যে পরে গত ২ জুন গভীর রাতের আঁধারে সন্ত্রাসীরা ওই সেমি পাকা ঘরের ভিতরের পাকা দেয়াল ভেঙে ইট গুলো নিয়ে যায় এবং ওই রাতে পুকুরে মাটি ভরাট করছে। ৪ জুন একই ভাবে রাত আনুমানিক ২টা থেকে পুনরায় মাটি ভরাট করার বিষয়ে জানতে পেরে ৫ জুন এই বিষয়ে আমি সংশ্লিষ্ট থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কেও বিষয়টি অবহিত করা হয়।এই সংক্রান্তে আদালতে মামলাও চলমান রয়েছে।
ভাড়াঘর ও বসতঘরে বেআইনি ভাবে অস্ত্র-সস্ত্র, লাঠিসোঁটা ও দা, কিরিচ নিয়ে হামলা চালিয়ে আমাদের বসতঘর ও ভাড়াঘর ভাংচুর করেছে,এবং আমাদের ভাড়াটিয়াদের তাড়িয়ে দেয়।আর আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তারা।আমরা সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।আর বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করলেও কোন ধরনের আইনী সহায়তা পাচ্ছি না,তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে এবং বসতঘর ও জায়গা ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও ভূমি মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে অসহায় মালতী রানী সুশীল ও তাঁর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য উক্ত জায়গা সংক্রান্তে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং মামলা চলমান থাকলেও সন্ত্রাসীরা আইনের প্রতি মোটেও তোয়াক্কা না করেই ভুক্তভোগী পরিবারের উপর হামলা,বসতঘর,ভাড়াঘর ভাংচুর, মালামাল লুট ও জবর দখল করে রাতের আঁধারে মাটি ভরাট করছে বলে জানান মালতী রানী।

এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied