খুলনা জেলা বিএনপি ওজোপাডিকো বরাবর স্মারকলিপি প্রদান করেছে
বৃহস্পতিবারের কর্মসূচিতে খুলনা বিএনপি’র নেতৃবৃন্দরা বলেছেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিয়ে আওয়ামী সরকার ফৌজদারী অপরাধ করেছে। সে জন্য এই রেন্টাল-কুইক রেন্টালের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিৎ। এরা জনগণের দুশমন বলেই বিদ্যুতের মতো অতি আবশ্যকীয় একটি খাতকে চুরির খনিতে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র এবং নির্বাচনকে বরবাদ করে আমজনতার মৌলিক নাগরিক চাহিদার সমাধানের পথে না গিয়ে মেগা প্রজেক্টের প্রতি অতি আগ্রহের প্রতিফলনই হলো বর্তমান দুর্বিষহ লোডশেডিং। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি বর্তমান সরকারের কর্মসূচি। অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বয়রাস্থ ওজোপাডিকো লিঃ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। পরে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে জোর দাবি জানান। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, এসএম শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেইম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান সান্টু, নাদিমুজ্জামান জনি, মোল্লা কবির হোসেন, উজ্জ্বল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন, শেখ হেমায়েত হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রী, শাহিন শেখ, এসএম সরওয়ার, শরিফুল ইসলাম বাবুল, হাফেজ জাহিদুর রহমান, মাসুম বিল্লাহ, শফিক, মাস্টার আমিরুল ইসলাম, শফি খান, দিদার হোসেন, কবির শেখ ও হিরণ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত