ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ সুন্দরবন থেকে ৭নৌকাসহ ১৮ জেলে আটক


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৮-৬-২০২৩ রাত ৮:৪০
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৭টি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৮জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৮জুন) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে নৌকাসহ ওই জেলেদের আটক করা হয়। আটক জেলেদের নাম জানা সম্ভব হয়নি। তবে, এদের বাড়ি পাথরঘাটা উপজেলায় বলে জানিয়েছে বনবিভাগ। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে স্মার্ট দলের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের পৃথক দুই স্থান থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেন। সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজননের জন্য দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা প্রবেশ করেন বনে। 
এসিএফ মাহাবুব হাসান আরো জানান, দুর্গম বনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাকি না থাকায় আটক জেলেদের নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা সফল করতে বনে টহল জেরাদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত