ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মুসলিম হিসেবে সৌদিতে থাকার বাসনা ছিল: বেনজেমা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ১১:৫৭

সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন করিম বেনজেমা। মোটা অঙ্কের অর্থে তিন বছর সৌদি প্রো লিগে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। ইউরোপের ফুটবল, জীবন ছেড়ে সৌদি আসার বিষয়ে ফ্রান্স স্ট্রাইকার জানিয়েছেন, আগে থেকেই তার মুসলিম দেশ সৌদিতে থাকার ইচ্ছে ছিল। 

রাষ্ট্রীয় সম্মানে সৌদি লিগে বেনজেমাকে অভ্যার্থনা জানানো হয়েছে। নতুন চ্যালেঞ্জের বিষয়ে বেনজেমা জানিয়েছেন, অর্থের চেয়ে নীতিগত বিষয় তাকে সৌদি লিগকে বেছে নিতে সহায়তা করেছে, ‘আমি মুসলিম। এটা একটি মুসলিম দেশ। সব সময় আমার এখানে থাকার ইচ্ছে ছিল। এর আগেও আমি সৌদি এসেছি এবং আমার বেশ ভালো লেগেছে।’ 

সৌদি ক্লাবে যোগ দিতে চাচ্ছেন জানানোর পর বেনজেমার পরিবারও উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মুসলিম দেশ, আমার প্রিয় এবং সুন্দর দেশ। যখন সৌদি আসার বিষয়ে পরিবারকে জানায়, তারা খুশি হয়েছিল এবং আমিও যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই আছি।’ 

রিয়াল মাদ্রিদে অসাধারণ অধ্যায় রচনার পরে বেনজেমা সৌদি প্রো লিগেও তার ফুটবল দক্ষতার স্বাক্ষর রাখতে চান বলেও উল্লেখ করেছেন, ‘আমার ফুটবল (দক্ষতা) নতুন ক্লাবে আনার চেষ্টা করবো। সবকিছুর বাইরে শিরোপা জেতার চেষ্টা করবো। আমি স্বাক্ষর রেখে যাওয়ার চেষ্টা করবো। কারণ আমি ফুটবল ভালোবাসি। সামর্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার ওই লড়াকু মনোভাব আমার আছে।’

এমএসএম / এমএসএম

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত