ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজারের মৃত্যু


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ৩:৩১
পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় বখাটে সাকিব গাজীর পেট্রোলের আগুনে  ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের হত্যার প্রতিবাদে তার নিজ ইউনিয়ন দুমকির মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
শুক্রবার সকাল ৯ টায় দুমকির বোর্ড অফিস বাজারে দুমকি উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সাবেক চেয়ারম্যান পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি  জাফর উল্লাহ , জাহাঙ্গীরের বড় ভাই ঢাকা কোতোয়ালি থানা শ্রমিক দলের আহবায়ক আয়নাল হক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি  হাসান মাহমুদ,  মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সিফাত হোসেন প্রমুখ। মানববন্ধনের পরে জাহাঙ্গীরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে এলাকার নারী পুরুষ সহ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। পরে  জয়গুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীরের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মিজানুর রহমান সিকদার বলেন, আমার ইউনিয়নের জাহাঙ্গীর একজন ভালো ছেলে ছিলো,  সে পটুয়াখালীর শিকদার আবাসিক হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল,  দুষ্কৃতকারীরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে সে কয়েক দিন যাবত শেখ হাসিনা বার্ন  ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। আমি প্রশাসনের কাছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
 
মুরাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি  জাফরুল্লাহ বলেন, যে সন্ত্রাসী কর্তৃক জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে এবং যে সন্ত্রাসী তাকে নির্মম নিষ্ঠুর ভাবে চাঁদা না দেওয়ার হত্যা করেছে তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।নিহত জাহাঙ্গীরের ছেলে জাকারিয়া বলেন, যারা আমার বাবাকে হত্যা করেছে এবং যারা আমাদেরকে এতিম করেছে তারা ভবিষ্যতে আর কোন ছেলেমেয়েকে এতিম করতে না পারে তাই আমি সাকিব গাজীর ফাঁসির দাবী করছি। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন বলেন,  খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 
 
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার জানান, এঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে। উল্লেখ্য গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন শাকিব গাজী পরে চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করেন। এসময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন পর বুধবার রাত দশটায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস