নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শন সেতু মন্ত্রণালয়ের সচিব
ফটিকছড়ি- হাটহাজারি উপজেলা সীমান্ত হালদা নদীর উপর নির্মিত নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।৯ জুন এ বি এম আমিন উল্লাহ নুরী পরিদর্শনে আসলে এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম।
সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী পিন্টু বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল আলম, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওতক, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, চেয়ারম্যান শফিউল আজম, চেয়ারম্যান শোয়াইব আল-সালেহীন, জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা, রাসেদুল ইসলাম রাসেল, হোসেন শহীদ জাফর আলম, হারেস মিয়া, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বি এম আমিন উল্লাহ নুরী তাঁর বক্তব্যে বলেন, সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। সকলের দাবী নাজিরহাট পুরাতন ব্রীজ নির্মাণ করা। সেতুটির গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার দেয়া হবে। তবে মৎস্য প্রজনন ক্ষেত্র হওয়ায় হালদা নদীর ওপর ব্রীজ করতে গেলে কিছু জটিলতা দেখা দেবে। সেক্ষেত্রে উপজেলা পরিষদের সমন্বয় সভার সীদ্ধান্ত এবং স্থানীয় এমপির ডিও লেটার প্রয়োজন হবে। খুব শীঘ্রই কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন তিনি।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, আমি এই নাজিরহাট পৌরসভার ভোটে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়জুক্ত করলে উন্নয়নের কাজ আমি নিজেই করব। নাজিরহাট পৌরসভা আমি একাই করেছি। রাবার ড্রেম,৭টি ব্রীজসহ ফটিকছড়িতে অনেক সড়ক আমি করেছি। ইতিমধ্যে ৫০ কোটি টাকার নান্দনিক ব্রীজের কাজ শুরু হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এই নাজিরহাট পৌরসভার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ এনেছি। আশা করি নাজিরহাট পৌরসভায় অনেক উন্নয়ন হবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই নাজিরহাট ব্রীজটা হাটহাজারী-ফটিকছড়িবাসীর বহুদিনের দাবী তা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জনননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একত্রে কাজ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য ব্রিটিশ আমলে নির্মিত নাজিরহাট বাজার সংলগ্ন পুরাতন ব্রীজটি দীর্ঘদিনধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। ব্রীজটি নির্মাণে এলাকাবাসীও জোর দাবী জানিয়ে আসছেন। এদিকে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ব্রীজ পরিদর্শন শেষে মাইজভাণ্ডার দরবার শরীফ জেয়ারত করেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড