ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

রিভিশন বাতিল, উপজেলা চেয়ারম্যানের ভাই মাসুদ দুই দিনের রিমান্ডে


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ৩:৫৩
কুমিল্লায় আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মো মাসুদের রিভিশন বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। একই সাথে আদালত মাসুদের দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন রিভিশন বাতিল করে এই আদেশ দেন। এতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক, হত্যা পূর্বের প্রশিক্ষণের স্থান ও আসামীদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয় গুলো বেড়িয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন আসামী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন। এর আগে নিম্ম আদালতে মাসুদের তিন দিনের রিমান্ড মঞ্জুরের পর তা স্থগিত করে একই আদালত। পরবর্তীতে উচ্চ আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে দেয়। এরপর উচ্চ আদালতে আসামী পক্ষের আইনজীবী মাসুদের রিমান্ডের বিষয়ে রিভিশন আবেদন করলে তা বাতিল করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
বাদী পক্ষের আইনজীবী এড মাসুদ সালাউদ্দিন রিভিশন বাতিল ও রিমান্ড মঞ্জুরের বিষয়ে সন্তোষটি প্রকাশ করে শুক্রবার জানান, মহামান্য আদালতের এই আদেশটি একটি যুগান্তকারী আদেশ। মহামান্য আদালত মনে করেছেন আসামী মাসুদের রিমান্ডের মাধ্যমে ঘটনার বিচারের বিষয়ে যেসব তথ্য জানার প্রয়োজন, তা বেড়িয়ে আসবে৷ আদালতের এই অবজারভেশন সম্পূর্ণরুপে যুক্তিক। 
 
তিনি আরো বলেন, 'এই রিমান্ডের মাধ্যম তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বেড়িয়ে আসবে বলে প্রত্যাশা করি। হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ ও তার মালিক কে, হত্যার পূর্বে আসামীদের প্রশিক্ষণের সার্বিক বিষয় এবং হত্যার পর আসামীদের বিদেশে পালানোর ঘটনা'।  গত (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হোন মাসুদ। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই। গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ১০ নাম্বার গ্রেফতারকৃত আসামী মো মাসুদ। 
 
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এই হত্যাকান্ডে ব্যবহৃত দু'টি পিস্তল ও একটি রিভলবার ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মো মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত