লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ১জন নিহত হয়েছে। এতে আরও ৪জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে মহাসড়কের ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি- নীলফামারীর আদর্শপাড়া জলঢাকার এলাকার মোঃ লুতফর রহমানের ছেলে ওমর আলী (৩০)। আহত ব্যক্তিরা হলেন- নূরমোহাম্মদ (১৮), মামুনুর রশিদ (৩০), সাইফুল ইসলাম (১৭), ইয়াকুব আলী (২০)। তারা সবাই নীলফামারীর আদর্শপাড়া জলঢাকা এলাকার বাসিন্দা।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাইপ বোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালিগঞ্জের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনের দিক দিয়ে আসা আপর একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়। ট্রাকে থাকা যাত্রীরা রাজমিস্ত্রির কাজ করেন। নির্মাণ কাজের জন্য লোহার পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ভর্তি ছিল ট্রাকে। আর ট্রাকটি চালাচ্ছি ড্রাইভারের সহকারী ( হেলপার)।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
Link Copied