সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ নাঙ্গলকোটে মানববন্ধন
কুমিল্লার নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিক বৃন্দদের আয়োজনে দৈনিক আমাদের কুমিল্লার বারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান ও চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ৬ কোটি টাকার মানহানির মিথ্যা মামলার প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবীতে শুক্রবার বিকেলে পৌর সদরের লোটাস চত্বর মিলনায়তনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভা বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার সম্পাদক এ.এম.এম শোয়ায়েব, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক বাড়ি উদ্দিন আহমেদ বাবর, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, নাঙ্গলকোট রিপোটার্স ইউনিটির রতন মজুমদার, সাধারন সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, প্রেস ক্লাব সদস্য সোহরাব হোসেন, হুমায়ুন করির, আব্দুর রহিম বাবলু, নাঈম উদ্দিন, সাইফুল ইসলাম, আজিম উল্লাহ হানিফ, আফজাল হোসেন মিয়াজী, এরশাদ উল্লাহ সোহেল,হেলাল উদ্দিন, এইচ এম আজিজুল হক প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দৈনিক আমাদের কুমিল্লার বারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান ও চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদের বিরুদ্ধে কুমিল্লা সাত চান্দিনা সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের অনুসারীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied