দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল ধরা ছোঁয়ার বাইরে
আইনের বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে এসে পুনরায় সেই একই ব্যবসা করে চলেছে রুবেল। রুবেলের মাদকের ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ,মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীর্ষমাদক ব্যবসায়ী রুবেল এখন ধরা ছোঁয়ার বাইরে ।তার নামে একাধিক মামলা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। রুবেল দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়া গ্রামের ইউনুস প্রারামানিকের ছেলে,সে দীর্ঘদিন যাবত মরণ নেশা ইয়বা, ফেন্সিডিল, গাঁজা, টেপেন্ডা বিক্রি করে আসছে বলে অভিযোগ আছে।বিভিন্ন তথ্য মতে জানা যায় তার নামে একাধিক মামলা আছে।
রুবেল গ্রেফতার হলেও বেশী দিন তাকে আটকে রাখা সম্ভব হয়নি। আইনের বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে এসে পুনরায় সেই একই ব্যবসা করে চলেছে রুবেল। রুবেলের মাদকের ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ,মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। রুবেলের মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়।বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় পুলিশ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে রুবেলের রমরমা মাদক ব্যবসা।
রুবেল, এছাড়াও কল্যাণপুর, জয়রামপুর, বিডিসি বাজার, সাদিপুর চামনাই, আল্লারদর্গা, ভেড়ামারায় পাইকারি মাদক বিক্রি করে আসছেন। রুবেল এতটাই ভয়ংকর যে এলাকার কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। রুবেলের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে একটি সুত্র নিশ্চিত করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন রুবেল মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সহস পায়না রুবেল নিজেস্ব ক্যাডার বাহীনির ভয়ে, এছাড়াও আইনশৃঙ্খলা বাহীনিকে ম্যানেজ করে চলে নাকি তার মাদকের ব্যবসা।
এ ব্যাপারে এলাকার সচেতন মহলের লোকজন বলেন, রুবেল মাদকের সাথে ওতোপ্রোত ভাবে এখনও জড়িত আছে , প্রশাসনের হাতে আটক হওয়ার পরে একই নিয়মে জামিনে বেরিয়ে আসে রুবেল, এতোকিছু পরেও থেমে নেই রুবেলের মাদক ব্যবসা। এলাকাবাসীর জোর দাবি তার বিরুদ্ধে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়ার দরকার তা নাহলে এলাকার যুবসমাজ রসাতলে চলে যাবে এছাড়াও এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে,যত দ্রুত সম্ভব রুবেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।এ বিষয়ে রুবেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি আগে মাদক ব্যবসা করতাম এখন করি না আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আর যা পারেন আমার বিরুদ্ধে করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied