আক্কেলপুরে মোটরসাইকেল ও টাকা ছিনতায়ের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে পথ অবরোধ করে শ্রমিকের মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতায়ের অভিযোগ ওঠেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার আক্কেলপুর-ভদ্রকালি রাস্তায় ঘটেছে।
ছিনতায়ের কবলে পড়া দুই ব্যক্তি আক্কেলপুর পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের মতিলাল চৌধুরীর ছেলে মৌসুমী আম ব্যবসায়ী শ্রী মিঠুন চৌধুরী (২৭) ও হাস্তাবসন্তপুর গ্রামের শরীফ মাঝির ছেলে দিনমজুর কাওছার (৫২)।
জানা গেছে, শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ১১ টায় মিঠুন ও কাওছার তাদের অন্য এক সহযোগী হাস্তাবসন্তপুর আবাসন প্রকল্প এলাকার আশাদুলের ছেলে মাহফুজকে বাড়িতে রেখে ফিরে আসার সময় ১২-১৪ জন ব্যক্তি তাদের পথ অবরোধ করে। এসময় তাদের হাতে ছুরি সহ বিভিন্ন অস্ত্র ছিল। তাদের দুইজনকে বেধে রেখে তাদের নিকট থাকা লাল রং-এর ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল (গাইবান্ধা-হ ১১-৫৪৬৪), নগদ ৫০ হাাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় শনিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
শ্রী মিঠুন চৌধুরী জানায়,‘ আমার আরেক সহযোগী মাহফুজকে বাড়িতে রেখে আসার সময় ঘটনাটি ঘটে। তারা আমাদের পথ রোধ করে হাত-পা, চোখ বেধে রেখে মোটরসাইকেল,টাকা ও ফোন ছিনিয়ে নিয়ে যায়’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘ এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়