ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে নিহত ১


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ১২:৩৯

নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি  উল্টে মাহাবুব (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১০ জুন) সকল সাড়ে ৯ টার দিকে আত্রাই সেতুর দক্ষিণ পার্শ্বে চারমাথার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনাডাঙ্গা গ্ৰামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার  সকাল সারে ৯টার দিকে মাহবুব শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে মালামাল নিয়ে নলডাঙ্গা থেকে আত্রাইয়ে দিকে চালিয়ে আসছিল। পথিমধ্যে উপজেলার আত্রাই সেতুর দক্ষিণ পার্শ্বে চারমাথার মোড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্মরত চিকিৎসক ভটভটি চালক মোঃ মাহবুব হোসেন কে মৃত ঘোষণা করেন। এবং আহত আরো তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  আহতরা হলেন, রহিদুল (৪৫), মোফাজ্জল (৫০), রাসেল (২০)। পরে রহিদুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান