ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশের সংকট মুহুর্তে ৮শ লোকের আয়োজনে বাখরাবাদের আনন্দপুর্তি


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ১:৫৩

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোকসজ্জা ও ঘোড়ার গাড়ীতে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন কতৃপক্ষ। শনিবার  দেশের অন্যতম বৃহত্তম গ্যাস কোম্পানীটিতে এ উপলক্ষে সাজ সাজ রব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। বাখরাবাদের গ্রাহক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনেকেই পেয়েছেন দাওয়াত কার্ড। আয়োজন করা হয় দুপুর ও রাতের বৈষম্যমূলক খাবারের।

এই আয়োজন বাস্তবায়ন করতে সিএনজি পাম্প, ব্যাংক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই যখন এত আয়োজন,তখন অতিথিদের তালিকায় নেই প্যানেল স্পিকার,কুমিল্লা বা মহানগরীর এমপি বা মেয়রের নাম। এনিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও চাকুরী হারানো কিংবা বদলীসহ হয়রানীর আশঙ্কায় কেউ মুখ খুলছে না। যা এই মুহুর্তে কুমিল্লায় টক অব দ্যা নিউজ।

সচরাচর দেখা যায়, কোন প্রতিষ্ঠানের ২৫ বছর বা ৫০ বছরে প্রতিষ্ঠাকালের আয়োজন করা হয়। কিন্তু ৪৩ বছরে হঠাৎ এ আয়োজনে অনেকের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশে যখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে, তখন বাখরাবাদ এর পুরো অফিস এলাকা আলোয় ঝলমল করছে। এ বিষয়টিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এই অপব্যবহারের বিরুদ্ধে কথা বলার মত সাহস কারো নেই জানা গেছে। জানা যায়, শনিবারের অনুষ্ঠানে ৮ শত মানুষের আয়োজন করা হয়েছে। এত টাকা ব্যয়ের উৎস কোথায়  থেকে আসলো তা এখনো অজানাই রয়ে গেছে।

কুমিল্লার অন্যতম বৃহৎ বানিজ্যিক প্রাকৃতিক সম্পদ বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। ১৯৮৪ সালে কুমিল্লা মহানগরীর চাঁপাপুর এলাকায় সেবা দিতে প্রতিষ্ঠানটির অফিস চালু হয়। শিল্প-কারখানা,ছোট-বড় বিভিন্ন প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানছাড়াও আবাসিকখাতে রয়েছে প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাখরাবাদ সংশ্লিষ্ট একটি সুত্রে জানা যায়,  ১০ জুন  প্রতিষ্ঠানটির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগীতায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে,কুমিল্লা মহানগরীর সার্কিট হাউজ সংলগ্ন শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে নগরীর প্রান কেন্দ্র টাউন হল মাঠ পর্যন্ত র‌্যালী। পরবর্তীতে বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ কোম্পানী লিমিটেড প্রাঙ্গনে আলোচনা সভা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে রয়েছে দুপুর ও রাতে খাবারের ব্যাপক আয়োজন। এত কিছু নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গত কিছুদিন ধরে সাজ সাজ রব । এই যখন অবস্থা তখন অনুষ্ঠান উপলক্ষে ছাপানো হয়েছে নিমন্ত্রন পত্র। দুঃজনক হলেও সত্য অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথির তালিকায় প্যানেল স্পীকার আঞ্জুম সুলতানা সীমাসহ যে জেলার প্রাকৃতিক সম্পদ,সেই জেলার কোন সংসদ সদস্য এমনকি এই নগরীর মেয়রসহ কাউকেই রাখা হয়নি অতিথিদের তালিকায়।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও ভয়ে বা হয়রানীর কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সময়ে রজত জয়ন্তী পালন করলেও তেমন ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কোন নজির নেই। বর্তমান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার অল্প কিছুদিন পরে অবসরে চলে যাওয়ার আগে অনেকটা ঘটা করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে সুত্রটি আরো জানায়,অনুষ্ঠানে বৈষম্য মূলক খাবারের আয়োজন করার।

বিষয়গুলো জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বলেন, আমরা যথাযথ সম্মান করতে পারবো না বলে বোর্ড প্যানেল স্পিকার আঞ্জুম সুলতানা সীমা এমপি, সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্য এমপি বা মেয়র আরফানুল হক রিফাত কে অতিথির তালিকায় রাখা হয়নি। এছাড়া,বিগত সময়ে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগত সময়ে একবার অনুষ্ঠান আয়োজন করেও সম্পন্ন করা যায়নি। আমরা বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামীতে নিয়মিত প্রতিষ্ঠাবার্ষিকী পালনের। তাছাড়া খাবারের তালিকায় বৈষম্য থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত