যুবদলনেতার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ
উচ্চ আদালতের আদেশ অমান্য করে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা যুবদল।
শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।
জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, মিথ্যে মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। আাগমীদিনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
এমএসএম / শাফিন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার